জেলা ক্রিকেট লীগের প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগের মোট ৩২টি দল তাদের নিবন্ধন সম্পন্ন করেছে। কিশোরগঞ্জ জেলা ক্রিকেট কর্তৃপক্ষ টুর্নামেন্ট আয়োজনের জন্য মাঠ ও পিচ সম্পূর্ণভাবে প্রস্তুত করেছে।
উদীয়মান তরুণ ক্রিকেটার ও সংশ্লিষ্ট অফিশিয়ালরা সম্মিলিতভাবে মাঠ প্রস্তুতির সকল কাজে অংশগ্রহণ করেছেন। সবার অংশগ্রহণে জেলা ক্রিকেট স্টেডিয়ামে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রতিদিন বিভিন্ন ক্লাবের ক্রিকেটার এবং কর্মকর্তাদের উপস্থিতিতে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও মাননীয় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী অচিরেই আনন্দ ও উদ্দীপনাময় এই ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে।

